https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় দুর্যোগ প্রতিরোধে কর্মশালা উদ্বোধনে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় দুর্যোগ প্রতিরোধে কর্মশালা উদ্বোধনে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল

দুর্যোগ প্রতিরোধ সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক দুইদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আজ ৭ নভেম্বে মঙ্গলবার থেকে শুরু হয়। গাইবান্ধা সদর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ (জাইকা) এর সহযোগিতায় ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম, জেলা সমাজসেবার উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিস আলী।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রশিদা বেগম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির প্রমুখ।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরসহ দুইদিনে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷