https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় মোহনা টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় মোহনা টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মোহনা টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার গাইবান্ধায় র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি র‌্যালীতে নেতৃত্ব দিয়ে এবং কেক কেটে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
পরে গাইবান্ধা প্রেসক্লাবে মোহনা টিভির গাইবান্ধা প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, আফরোজা লুনা, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক আতিকুর রহমান আতিক প্রমুখ। 
বক্তারা মোহনা টিভির বস্তুনিষ্ঠু সাংবাদিকতার এবং প্রচারিত মানসম্পন্ন অনুষ্ঠানের প্রশংসা করেন ও এই টেলিভিশনের প্রচারিত অনুষ্ঠান সমূহ আরও দর্শক নন্দিত ও গ্রহণযোগ্য হোক সেই প্রত্যাশা করেন। 
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷