https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় এক কিশোর নিহত - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় এক কিশোর নিহত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে সড়ক দুঘর্টনায় নয়ন মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়।
আজ সোমবার সকাল পোনে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ নামক স্থানে বগুড়া থেকে ছেড়ে আসা নিলফামারীগামী যাত্রীবাহি বাস বগুড়া-ব-নং-১৫১৬ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে উল্টে যায়। এসময় ওই কিশোর মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল। যাত্রীবাহি বাসটির ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত নয়ন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঝড়িয়া মাঝপাড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷