https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার দারিয়াপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদীচীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার দারিয়াপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদীচীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"চলছি তো অবিরাম মানুষের মিছিলে লড়ছি তো মুক্তির শপথে এই "প্রতিপাদ্যে গাইবান্ধার সদর উপজেলার দারিয়াপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণজয়ন্তীর পদার্পণ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সংগীত, নৃত্য ও নাট্যানুষ্ঠান প্রভৃতি।
আজ ৩১ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুলে দারিয়াপুর উদীচী শিল্পীগোষ্ঠী এসব অনুষ্ঠানের আয়োজন করে।
শুরুতেই একটি মঙ্গল শোভাযাত্রা উদীচীর নিজেস্ব কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়নাল আবেদীন প্রিপারেটী স্কুলে এসে সমবেত হয়। র‌্যালীটিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। 
র‌্যালী শেষে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উদীচীর সভাপতি তপন কুমার বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, উদীচী দারিয়াপুর শাখার সাধারণ সম্পাদক রাশেদ মোস্তফা সোহেল প্রমুখ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷