গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকার বেকার যুবক-যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সুন্দরগঞ্জ উপজেলায় (৬ষ্ঠ পর্বে) ন্যাশনাল সার্ভিস চালু করেন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকার বেকার যুবক-যুব নারীদের কর্মসংস্থান
নিশ্চিত করতে সুন্দরগঞ্জ উপজেলায় (৬ষ্ঠ পর্বে) ন্যাশনাল সার্ভিস চালু
করেন। এতে এ উপজেলায় ৭ হাজার ৫’শ ৭৮ জন যুবক-যুবনারী আবেদন করেন।
এর
মধ্যে যুবক ৩ হাজার ৭’শ ৫৪ ও যুবনারী ৩ হাজার ৮’শ ২৪ জন। গতকাল মঙ্গলবার
আবেদনকারীদের মৌখিক পরীক্ষার দিন ধার্য থাকায় পরীক্ষা দিতে আসা হাজার-হাজার
নারী পুরুষকে শিশু সন্তান নিয়ে উপজেলা চত্ত্বরে মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার
জন্য অপেক্ষার প্রহর গুনতে দেখা গেছে।
অনেককে নাওয়া-খাওয়া ছেড়ে উপজেলা মাঠে তীর্থের কাকের মতো কাঙ্খিত মৌখিক পরীক্ষার জন্য নাকাল হয়ে বসে থাকতে দেখা গেছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷