https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে ১৫ পিস ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে ১৫ পিস ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছী হতে গোপন খবরের ভিক্তিতে জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) রেজিনূর রহমানের নির্দেশনায় থানা অফিসারের ইনচার্জ মাহমুদুল আলমের নেতৃত্বে আজ ২৯ অক্টোবর সকাল বেলা পলাশবাড়ী থানার এস আই তয়ন কুমার, এস আই আব্দুর রউফ,এস আই আলাউদ্দিন,হারুন সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১৫(পনের) পিস ফেন্সিডিলসহ মোঃ মোকছেদুল ইসলাম(৩০) কে পলাশবাড়ী থানা পুলিশ গ্রেফতার করে।
ফেন্সিডিলসহ গ্রেফতার মোকসেদুল ইসলাম (৩০) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মতিহার এলাকার আফজাল হোসেনের ছেলে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম এখবর নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত মোকসেদুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷