https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি মৎস্যচাষীর হতাশ - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি মৎস্যচাষীর হতাশ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বেতকাপা গ্রামের মৃত এছাহাক আলী সরকারের ছেলে আব্দুল কুদ্দুস সরকার নিজ বসতবাড়ীর সামনে প্রায় ২ বিঘা জমির উপরে একটি পুকুরে দীর্ঘদিন হয় মাছ চাষাবাদ করতো।গত ২৬ অক্টোবর বৃহস্পতিবার দিন কোন এক সময়ে কেবা কাহারা উক্ত পুকুরে বিষ প্রয়োগ করে। এতে করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিতে মৎস্যচাষী আব্দুল কুদ্দুস আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চরম হতাশায় পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,গত কয়েকদিন যাবৎ উক্ত পুকুরে মাছ এরকম পচে যাচ্ছে ভেসে ভেসে যাচ্ছে। বিষ প্রয়োগের কারণে এ মাছ গুলো বাজারে বিক্রি করা যাবে না। বিধায় মাছ গুলো এভাবে পচে যাচ্ছে পরে সেগুলোকে তুলে পুকুরের পাশে গর্তখুড়ে পুতিয়ে রাখছে অসহায় মৎস্যচাষী। মৎস্য কর্মকর্তাদের সঠিক সময়ে সঠিক কোন পরামর্শ দেয়নি বলে জানা যায়। এ বিষয়ে পলাশবাড়ী থানায় সাধারণ ডাইরী করেছেন মৎস্য চাষী আব্দুল কুদ্দুস সরকার।
ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী কুদ্দুস সরকার জানান, গত কয়েকদিন আমি নিজ হাতে লক্ষাধিক টাকার মাছ মাটিতে পুতিয়ে রেখেছি এখন পুকুর শুন্য। পুজিয়ে হারিয়ে চাষ বন্ধ হতে বসেছে। দেনা দফা করে চাষাবাদ চরম বেকায়দায় পড়তে হবে। এসময় তিনি মৎস্য কর্মকর্তাদের সহযোগীতা ও চাষাবাদ পূর্ণবাসনে সহায়তা প্রদানের অনুরোধ করেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷