সাদুল্যাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কান্তনগর বিণয়ভূষণ বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক একরামুল হকের বিরুদ্ধে দাতাসদস্য অন্তর্ভুক্তিতে অনিয়ম, অতিরিক্ত রেজিষ্ট্রেশন ফি এবং বিদ্যুৎ বিল আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে যোগসাজসে তিনি এসব অনিয়ম করছেন। বর্তমানে প্রধানশিক্ষকের নানা অনিয়মের কারণে লেখাপড়া ব্যহত হচ্ছে। তার কাছে শিক্ষক-কর্মচারি ও ছাত্রছাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। বিশেষত বিদ্যালয়ে দাতাসদস্য অন্তভুক্তি নিয়ে এলাকায় অসন্তোষ চলছে।
বিদ্যালয় সুত্রে জানা গেছে, দাতা সদস্যের জন্য গত ২৮ আগষ্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাতাসদস্য হতে এক মেয়াদের জন্য ২০ হাজার ও আজীবন সদস্য হওয়ার জন্য দ্ইু লাখ টাকা জমা দিতে হবে। জমার রশিদসহ গত ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত তারিখের পরও প্রধানশিক্ষক তার পছন্দের লোকের চারটি আবেদন জমা নেন। এই অভিযোগ দাতাসদস্য প্রার্থী সাদুল্যাপুর উপজেলার কিশামত দশলিয়া গ্রামের ধীরেন্দ্রনাথ সরকারের। দাতা সদস্য প্রার্থী ধীরেন্দ্রনাথ সরকার অভিযোগ করেন, আবেদনপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের পরে ১৮ সেপ্টেম্বর প্রধান শিক্ষক একরামুল হক চারটি আবেদনপত্র জমা নিয়েছেন। যা নিয়মের বহির্ভুত। বিষয়টি সাদুল্যাপুরের ইউএনওকে জানিয়েও কোনো কাজ হয়নি।
এদিকে চলতি বছরের মে মাস থেকে শিক্ষার্থীদের কাছে অবৈধভাবে বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানায়, প্রতিজন শিক্ষার্থীকে বছরে ৬০ টাকা বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম চালু করা হয়েছে। ইতোমধ্যে আমাকে ৩০ টাকা বিদ্যুৎ বিল দিতে হয়েছে। কিন্তু বৈদ্যুতিক পাখার বাতাস ঠিকমত পাইনা। এছাড়া শ্রেণিকক্ষে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর কারণে ছাত্রছাত্রীরা বিড়ম্বনায় পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর অভিযোগ, শ্রেণিকক্ষে মেয়েদের দিক করেই সিসি ক্যামেরা বসানো হয়েছে। এতে আমাদের স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে।
নবম শ্রেনির ছাত্রছাত্রীদের রেজি: করার জন্য ২১০ টাকা ফি ধরে দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর বিদ্যালয়ে চিঠি এসে পৌঁছে। এর চার মাস আগে ৪শ’ টাকা ফি ধরে এই বছরেরই ১৬ মে রেজি: করার জন্য বিদ্যালয়ে নোটিশ দেওয়া হয়। ফলে নবম শ্রেনির ৬৩জন ছাত্রছাত্রীর রেজি: ফি বেশি নেওয়া হয়েছে। বোর্ড থেকে চিঠি আসার পর মাত্র একজন ছাত্রী রেজি: করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক ছাত্র জানায়, এবার ২১০ টাকা রেজি: ফি হলেও আমাদেরকে চারশত টাকা দিতে হয়েছে। একই শ্রেনির এক ছাত্রী জানায়, রেজি: ফির টাকা জমা দিতে দেরী হওয়ায় আমাকে ৫০০ টাকা জমা দিতে হয়েছে।
সহকারি শিক্ষক রেজা শাহজাহান প্রামানিক গত এপ্রিল মাসের বেতন পাননি। তিনি বলেন, অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ থাকায় আমি প্রধান শিক্ষককে জানিয়েছিলাম যে বিকেলের একটি ক্লাশ নিতে পারবো না। পরদিন স্কুলে এলে আমাকে একটি নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাবও দিয়েছিলাম। বিনা অপরাধে সেই মাসের বেতন আমাকে দেওয়া হয়নি। এ ছাড়া বিনা কারণে অফিসের পিয়ন ও অন্যান্য শিক্ষকদেরও বেতন বন্ধ করার ঘটনা ঘটেছে। পরে অর্থের বিনিময়ে সমাধান করতে হয়েছে তাদের।
এসব অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক একরামুল হক বলেন, বিদ্যালয়ে দাতা সদস্য হিসেবে অন্তুর্ভুক্তির জন্য ১২টি আবেদন জমা পড়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক একরামুল হক বলেন, বিদ্যালয়ে দাতা সদস্য হিসেবে অন্তুর্ভুক্তির জন্য ১২টি আবেদন জমা পড়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷