গাইবান্ধায় গভীর রাতে শীতার্তদের কম্বল দিল র্যাব-১৩
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা | ১১ জানুয়ারি
গাইবান্ধা জেলা শহরের রেলওয়ে ষ্টেশনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন র্যাব।
তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ গাইবান্ধা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে গাইবান্ধা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেলওয়ে স্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে র্যাব-১৩।
র্যাব-১৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাজমুল নিশাত উপস্থিত থেকে স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকা অসহায় ও দুস্থ মানুষের হাতে এসব কম্বল তুলে দেন।
বিতরণকালে এএসপি মো. নাজমুল নিশাত গণমাধ্যমকে জানান:
"গভীর রাতে শীতে কাবু হয়ে থাকা দরিদ্র ও অসহায় মানুষগুলোকে খুঁজে বের করে আমরা কম্বল পৌঁছে দিচ্ছি। সাধারণ মানুষের প্রতি র্যাবের এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন র্যাব-১৩ সদর দপ্তরের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জিয়াউর রহমান (এডমিন ডিএডি) সহ র্যাবের অন্যান্য সদস্যরা। মধ্যরাতে হঠাৎ কম্বল পেয়ে স্টেশনের ছিন্নমূল মানুষগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷