https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত” - Gaibandha Online Portal

Breaking News

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত”

 ৫ অক্টোবর শনিবার বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। থানা আমীর মাহফুজুর রহমান আমিন এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান খান শামীম এর সঞ্চালনায় শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযি। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, হাফেজ হাসান আতিক।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷