https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে নৈশ্য কোচের ধাক্কায় -১ ইজিবাইক যাত্রী নিহত।। আহত ৩ - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে নৈশ্য কোচের ধাক্কায় -১ ইজিবাইক যাত্রী নিহত।। আহত ৩

 গাইবান্ধার পলাশবাড়ীতে নৈশ্য কোচের ধাক্কায় ১  ইজিবাইকের যাত্রী নিহত ও কমপক্ষে ৩ জন যাত্রী আহত হয়েছে। 

২১ মার্চ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রংপুর বগুড়া জাতীয় মহাসড়কের রাইগ্রামের মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত আকাশ মিয়া (২৪) উপজেলার বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে।

আহতরা হলেন বরিশাল ইউপির চালিতাদহ  গ্রামের আব্দুস সোবহানের ছেলে জিল্লু ওরফে লাভলু (৩০), গোবিন্দগঞ্জ উপজেলার আখিরা ফতেপুর গ্রামের রাজা মিয়ার ছেলে আইনুল (২৫), এবং পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপির ফতেপুর গ্রামের  আজিজার রহমানের ছেলে রায়হান (২০)।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রাগীব হাসান চৌধুরী প্রতীক বলেন আহত ৩ জনের মধ্যে জিল্লু ওরফে লাভলুর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আইনুল ও রায়হান হাসপাতালে ভর্তি রয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। বাসটি সনাক্ত করা যায়নি।।


পলাশবাড়ীতে নৈশ্য কোচের ধাক্কায় -১ ইজিবাইক যাত্রী নিহত।। আহত ৩


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷