https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ফটোশুটে রুনা খান - Gaibandha Online Portal

Breaking News

ফটোশুটে রুনা খান

 

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র অনিয়মিত তিনি। আবারো চলচ্চিত্রে ফিরবেন কী না? এমন প্রশ্ন ভক্তদের মনে। তবে এবার নতুন লুকে সামনে এলেন এই অভিনেত্রী।

রেড বিউটি অ্যান্ড সেলুনের মডেল হয়েছেন রুনা খান। নেটিজেনদের দৃষ্টি কেড়েছে রুনার ফটোশুটের ছবিগুলো। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘আমি তো নাচ-গানের সিনেমায় কাজ করতে পারবো না। ওই ধরনের সিনেমায় আমি মানানসই না। তবে গল্পনির্ভর চলচ্চিত্রে অবশ্যই কাজ করতে চাই । হয়তো সবকিছু চূড়ান্ত হলে নতুন কিছু কাজে আমাকে দেখা যাবে।’

সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ রুনার ‘দীপ্তি’ চরিত্রটি ব্যাপক প্রশংসিত হয়। দীর্ঘ ১৪ বছর পর অমিতাভের পরিচালনায় কাজ করেন রুনা খান।

অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে রুনা খান পরিচিতি পান। রুনা খান নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷