https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ী‌তে নিউ লাইফ ফাউ‌ন্ডেশ‌নের উ‌দ্যো‌গে ইফতার ও দোওয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ী‌তে নিউ লাইফ ফাউ‌ন্ডেশ‌নের উ‌দ্যো‌গে ইফতার ও দোওয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত

 গাইবান্ধা জেলার পলাশবাড়ী‌তে প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে ২২ এ‌প্রিল শুক্রবার বিকেলে  শিশুকানন স্কুল এন্ড ক‌লেজ এর হলরু‌মে নিউ লাইফ ফাউ‌ন্ডেশ‌নের উ‌দ্যো‌গে  ইফতার ও দোওয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। 

এ উপল‌ক্ষে নিউ লাইফ ফাউ‌ন্ডেশ‌নের সাধারন সম্পাদক আসাদুজ্জামান রু‌বে‌লের সভাপ‌তি‌ত্বে  অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন, পলশবাড়ী সরকারী ক‌লেজের প্রফেসর শাহজাহান সরকার,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপ‌তি র‌বিউল হো‌সেন পাতা, সহসভাপ‌তি সাইদুর রহমান, রি‌পোটাস ইউ‌নি‌টি সাধারন সম্পাদক শ‌হিদুল ইসলাম ও সাংবা‌দিক ফজলুল হক দুদু প্রমুখ। 

এসময় স্থানীয় সাংবা‌দিকরাসহ গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। 

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত প‌রিচালনা ক‌রেন সাংবা‌দিক নুরুল ইসলাম।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷