https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 একটি প্লাস্টিকের দড়ির কারণে ফেঁসে গেলেন নায়িকা শিমুর স্বামী - Gaibandha Online Portal

Breaking News

একটি প্লাস্টিকের দড়ির কারণে ফেঁসে গেলেন নায়িকা শিমুর স্বামী

 আজ বাংলা চলচ্চিত্র জগতে সবচেয়ে আলোচিত বিষয় একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মৃত্যুর খবর। এদিকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হলেও দুপুরে সংবাদ সম্মেলন করে স্বামীর সংশ্লিষ্টতা স্পষ্ট করে পুলিশ।

এই ব্যাপারে পুলিশ জানায়, শিমু হত্যাকাণ্ডের তদন্তের সময় একটি প্লাস্টিকের দড়ির সূত্র ধরে রহস্য উদঘাটন করা হয়েছে। নিশ্চিত হওয়ার পরই শিমুর স্বামী শাখাওয়াত আলীম নোবেল (৪৮) ও তার বাল্যবন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷