https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ৩৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি পলাশবাড়ী থানা পুলিশের হাতে গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

৩৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি পলাশবাড়ী থানা পুলিশের হাতে গ্রেফতার

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গাড়ী চেকিংকালে ৩৪(চৌত্রিশ) বোতল ফেন্সিডিল’সহ ১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই হৃষিকেশ চন্দ্র বর্মণ, এর নেতৃত্বে এএসআই মোঃ জাহিদ হাসান, এএসআই মোঃ রেজাউল করিম, কং/৪৪৮ মোঃ মাহবুবুর রহমান, ড্রাই কং/৩৮৭ মোঃ সোলায়মান, গাড়ি চেকিং করাকালে আজ ১৭ জানুয়ারি সোমবার বিকাল ৪ ঘটিকার সময় রংপুর-ঢাকাগামী নিউ পিংকি পরিবহনে থাকা মাদক ব্যবসায়ি ১। আশরাফুল আলম (৩৬) কে আটক করে ও এ মাদক ব্যবসায়ির  হেফাজত থাকা  ৩৪(চৌত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে।  

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি ১। আশরাফুল আলম (৩৬), রপুর মহানগরের পরশুরাম থানার খটখটিয়া গ্রামের মৃত মোজাম্মেল হক এর ছেলে। 

এবিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান,এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-১৬, তারিখ-১৭/০১/২০২২, ধারা-৩৬(১) সারনির ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷