https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 চিত্রনায়িকা শিমু হত্যার বিচার চাইলেন ওমর সানি - Gaibandha Online Portal

Breaking News

চিত্রনায়িকা শিমু হত্যার বিচার চাইলেন ওমর সানি

বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি গাড়িও জব্দ করা হয়।

এর আগে গতকাল সোমবার সকাল ১০টায় কেরানীগঞ্জ থেকে নায়িকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

চিত্রনায়িকা শিমু হত্যার বিচার দাবি করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে এই দাবি করেন সানি তা নিচে তুলে ধরা হলো-

ওমর সানি লিখেনঃ শিমু অনেক ছবিতে অভিনয় করেছে, আমাদের বরিশালের মেয়ে, তাকে হত্যা করা হয়েছে, রাষ্ট্রের কাছে এই হত্যার বিচার চাই, প্রকৃত খুনি কে তারাই বের করবে। কিন্তু এর আগে কারো নাম বলা দণ্ডনীয় অপরাধ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷