https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে স্বাধীনতার ৫০ বর্ষপুর্তি উদযাপনে এতিমদের মাঝে জামায়াতে ইসলামীর খাদ্য বিতরণ - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে স্বাধীনতার ৫০ বর্ষপুর্তি উদযাপনে এতিমদের মাঝে জামায়াতে ইসলামীর খাদ্য বিতরণ

 বাংলাদেশের স্বাধীনতার ৫০ বর্ষপুর্তি উদযাপন উপলক্ষে দেশব্যাপী কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচী পালনের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পলাশবাড়ী গাইবান্ধা সড়কের পাশে অবস্থিত আদর্শ এতিম খানায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আমীর আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওঃ নজরুল  ইসলাম লেবু, উপজেলা জামায়াতের সেক্রেটারী আঃ রাজ্জাক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা,অফিস সেক্রেটারী সাখাওয়াতজ্জামান। আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা হয় এরপর পৌর শহরের আদর্শ ইয়াতিম খানার শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷