গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর ভাঙনরোধে ফুলবাড়ি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ৩টি পয়েন্ট পরিদর্শণ ও জিও ব্যাগ ডাম্পিং কাজে উদ্বোধন করা হয়েছে। জানা গেছে,১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজ পরিদর্শণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান। এসময় তার উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ.বি.এম মাহবুবুল আলম খন্দকার, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মোল্লা, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি এ.এ.এম আলতামাসুল ইসলাম প্রধান শিল্পী, ঠিকাদার মেসার্স একরামুল হক সত্ত্বাধিকারী একরামূলসহ ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা ফুলবাড়ি ইউনিয়নের রায়ের বাড়ি, বড় রঘুনাথপুর নড়িউল্ল্যা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনের পাশাপাশি জরুরি প্রয়োজনে মালাধর শ্যামপুর বাঁধে ১০০ মিটার স্থানে জিও ব্যাগ ডাম্পিং কাজে উদ্বোধন করা করেন। উল্লেখ্য, তৃতীয় দফা বন্যার শেষ পর্যায়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত, ফুলবাড়ি, হরিরামপুর, রাখালবুরুজ ও মহিমাগঞ্জ ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত করতোয়া-কাটাখালী নদীর বিভিন্ন পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ইতিমধ্যে মহিমাগঞ্জে ২টি পয়েন্টে বাঁধ ধ্বসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
গোবিন্দগঞ্জে ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন ও জিও ব্যাগ
Reviewed by Online Portal
on
আগস্ট ১৩, ২০২০
Rating: 5
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷