https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 তিন চোরসহ চোরাই ট্রাকটর উদ্ধার - Gaibandha Online Portal

Breaking News

তিন চোরসহ চোরাই ট্রাকটর উদ্ধার

পলাশবাড়ী থানাধীন কালুগাড়ী গ্রাম হতে গত ১৩/০৭/২০২০ খ্রিঃ রাত্রী ০৪.০০ ঘটিকার সময় একটি ট্রাকটর চুরি হয়। পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের দিক-নির্দেশনায় এবং জনাব মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল, গাইবান্ধা ও জনাব মোঃ মাসুদুর রহমান, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, গাইবান্ধা’দ্বয়ের তত্ত্বাবধানে ও তদারকিতে জনাব মোঃ মতিউর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত), পলাশবাড়ী থানা, গাইবান্ধা এর নেতৃত্বে পলাশবাড়ী থানার একটি চৌকস টিম ২০/০৭/২০২০ খ্রিঃ রাত্রীভর পলাশবাড়ী থানা এলাকাসহ রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত চুরির ঘটনায় জড়িত চোর ১. মোঃ আঃ কাদের(২৫), পিতা-মোঃ সুলতান মিয়া, গ্রাম-জগরজানী, থানা-পলাশবাড়ী, গাইবান্ধা, ২. মোঃ মোমিদুল ইসলাম(২৩), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-নুনিয়াগাড়ী, থানা-পলাশবাড়ী, গাইবান্ধা, ৩. মোঃ মিলন মিয়া(২৮), পিতা-মোঃ মমিনুল ইসলাম, গ্রাম-চক রাঙ্গামাটি, থানা- পীরগঞ্জ, রংপুর’দেরকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন চতরা (গাঙ্গুলির বাগান) এলাকায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া উক্ত ট্রাকটরটি উদ্ধার করে। বর্ণিত চোরদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি চুরি মামলা রুজু হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷