https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন গুরুত্বর আহত - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন গুরুত্বর আহত



গাইবান্ধা-পলাশবাড়ী রাস্তায় সাকোয়া নামক স্থানে যাত্রীবাহী কাজী পরিবহন বাসটি পার্শ্বে খাদে পড়ে ২৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়। ৭ জুলাই মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকার সময় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি যাত্রীবাহী বাস প্রতিযোগিতা করে গাইবান্ধায় যাচ্ছিল। মাঝিপাড়া নামক স্থানে পেছনের গাড়ীটি সামনের গাড়িটিকে ধাক্কা দিলে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী অধিকত্বর গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়রা জানায়।
গাইবান্ধা ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। তবে স্থানীয়রা জানায়, ঘটনার অনেক পড়ে ফায়ার সার্ভিস এসেছে। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷