https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে শত্রুতার জেরে গোয়াল ঘরে আগুন লাগিয়ে গরু পুড়ে মারার অভিযোগ|| - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে শত্রুতার জেরে গোয়াল ঘরে আগুন লাগিয়ে গরু পুড়ে মারার অভিযোগ||

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক শত্রুতার কারণে মেহের আলীর (৫৫) গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম শফিকের (৩০) বিরুদ্ধে। এতে ঘটনার সময় মারা যায় ৬টি গরু ও গুরুত্বর আহত হয় ৩টি। রক্ষা পায়নি হাঁস-মুরগি ও গোয়াল ঘর। মঙ্গলবার(৭জুলাই) দিনগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুন্দরগঞ্জ থানা পুলিশ। মেহের আলী ওই গ্রামের মৃত নওশের আলীর ছেলে ও শফিকুল ইসলাম শফিক প্রতিবেশি আঃ খালেক মিয়ার ছেলে। ভোর রাতে এঘটনায় জড়িত থাকার সন্দেহে আঃ খালেক মিয়াকে আটক করেছেন থানা পুলিশ। তথ্যে জানা যায়, ঘটনার রাত সাড়ে বারোটার দিকে ছেলে আতোয়ার রহমানের চিৎকারে ঘুম ভাঙ্গে মেহের আলীর। তখন আগুন ছাড়া আর কিছুই দেখতে পাননি তিনি। পরে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এতে ঘটনার সময় ছয় গুরু মারা যায় এবং গুরুত্বর আহত হয় তিন গরু। এছাড়াও গোয়ালসহ হাঁস-মুরগি ভষ্মিভূত হয়। ছয় থেকে সাত লক্ষ টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে বলে আনুমানিক ধারণা করা হচ্ছে।
মেহের আলী জানান, দীর্ঘদিন থেকে তার সাথে শফিকুল ইসলামের বিরোধ চলে আসছে । মামলাও রয়েছে একাধিক। গত কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পায় শফিকুল ইসলাম ও তার লোকজন। এরপর থেকেই আমাকে নিঃস্ব করাসহ নানা হুমকিও দেয়ে আসছেন তারা। এ অগ্নিকান্ডে শফিকুল ইসলামের হাত রয়েছে বলে উল্লেখ করে মেহের আলী দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। পারিবারিক বিরোধ আছে বিষয়টি মোবাইল ফোনে স্বীকার করে শফিকুল ইসলাম বলেন, এ অগ্নিকান্ডের সাথে তার বা তাদের কোন সম্পৃক্তা নেই। আমাদের হয়রানি করার জন্য তারা এ মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি মর্মান্তিক উল্লেখ করে বলেন, মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে আমরা বেশ তৎপর রয়েছি । তদন্ত সাপেক্ষ্যে প্রকৃত দোষীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷