https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাঘাটার হলদিয়ার ৪৪ বছরের পুরান স্কুলটি নদীগর্ভে বিলীন ||ভাঙ্গনে দিশেহারা নদী পাড়ের মানুষ|| - Gaibandha Online Portal

Breaking News

সাঘাটার হলদিয়ার ৪৪ বছরের পুরান স্কুলটি নদীগর্ভে বিলীন ||ভাঙ্গনে দিশেহারা নদী পাড়ের মানুষ||


Image may contain: 1 person, standing, outdoor, water and nature

গাইবান্ধায় সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ব্যাপক নদী ভাঙনের স্বীকার হয়ে নদীর পাড়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।দুই উপজেলার প্রায় দুই হাজার পরিবার নতুন করে নদী ভাঙ্গানের কবলে পড়েছে।একই সাথে বসতভিটার পাশাপাশি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ধর্মীয় উপসনালয়।
টানা বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যার পানি কমতে থাকায় গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। এতে প্রায় দুই হাজার পরিবার ভাঙ্গন কবলিত হওয়ায় মানবেতর জীবন যাপন করছে। ইতোমধ্যে যমুনা নদীগর্ভে বিলিন হয়েছে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধার সাঘাটা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ভবনটি।
এছাড়া ভাঙ্গনের হুমকিতে রয়েছে আশেপাশের দু’শতাধিক বসতবাড়ী। ফলে ভাঙ্গন কবলিত মানুষ দ্রুত তাদের বাড়িঘর সরিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।
উল্লেখ্য,২রা জুলাই বৃহস্পতিবার থেকে গত ২৪ ঘন্টায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠসহ দু'টি শ্রেণি কক্ষ নদীগর্ভে বিলিন হয়েছে। যে কোন সময় সম্পূর্ণ ভবনটি নদীতে বিলিন হতে পারে আশংকায় বিদ্যালয় কর্তৃপক্ষ বাকি শ্রেণি কক্ষগুলোর টিনের চাল, চেয়ার, টেবিল ও বেঞ্চসহ অন্যান্য সরঞ্জাম দ্রুত অন্যত্র সরে নিয়ে যাচ্ছে।
এদিকে ফুলছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্টে ব্যাপক নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভাঙ্গনে চরম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বাজার, নুরানী হাফিজিয়া মাদ্রাসা, ঈদগা মাঠ, একটি বিএস কোয়াটার, এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ ভবন, পরিবার পরিকল্পনা কেন্দ্র, দুটি জামে মসজিদ, ৩টি মোবাইল টাওয়ার ও একটি বাজার এখন মারাত্মকভাবে ভাঙন কবলিত।
এছাড়া সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া, উত্তর সাথালিয়ার ফ্লাড সেন্টার, গোবিন্দী, হাটবাড়ি, বাঁশহাটা, হাসিলকান্দি মৌজার প্রায় ২শ’ পরিবারের ঘরবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের শিকার এসব পরিবার অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷