https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে অভিনব কায়দায় ফেনসিডিল বহন কালে থানা পুলিশের অভিযানে ৭৩ বোতল ফেনসিডিল সহ মোটরসাইকেল আটক - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে অভিনব কায়দায় ফেনসিডিল বহন কালে থানা পুলিশের অভিযানে ৭৩ বোতল ফেনসিডিল সহ মোটরসাইকেল আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মোবাইল টিম ওয়ানের অফিসার এসআই শফিকুল ইসলাম, এসআই তয়ন ও সার্জেন্ট শুভ গোবিন্দগঞ্জ মায়ামনি মোড়ে যানবাহন চেকিং এর সময়ে পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস এ্যাপাচি-১৫০ সিসি, কালো রং,যার রেজিঃ নম্বর জয়পুরহাট-ল-১১-১৩০৮ মোটরসাইকেলের চালককে দাঁড়ানোর সংকেত দিলে চালক মোটরসাইকেলটি রাস্তার মাঝে ফেলে রেখে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। এবিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি করলে উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেলটি তল্লাশি করে অভিনব কায়দায় সীটের নিচে ও তেলের ট্যাংকির নিচ হতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৩ পিস ফেনসিডিল উদ্ধার করে।আসামি পালিয়ে যাবার কারনে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু হয়েছে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷