https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জের নিখোঁজ চম্পার সন্ধান চায় পরিবার। - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জের নিখোঁজ চম্পার সন্ধান চায় পরিবার।

Image may contain: 1 person, standing and outdoorগাইবান্ধার গোবিন্দগঞ্জের মোছাঃচম্পা খাতুন(২১) নামে এক যুবতী মেয়ে নিখোঁজ রয়েছে।উক্ত মেয়েকে খুঁজে পেতে সহায়তা চেয়েছে পরিবার।
নিখোঁজ চম্পা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরনীপাড়া গ্রামের মোঃ জালাল উদ্দিনের মেয়ে এবং মেয়ের বাবা জানিয়েছেন চম্পার মানসিক সমস্যা রয়েছে এবং সে একজন মানসিক রোগী।এ ঘটনায় চম্পার পরিবারের পক্ষ থেকে শনিবার (১৮জুলাই) গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডি নং-৭৭৩।
জিডিতে উল্লেখ্য করা হয়েছে শুক্রবার (১৭ জুলাই) চম্পা ১০ ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়ে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর তার বাবা, মা, আত্মীয়-স্বজনরা খোঁজা খুঁজি করে ব্যর্থ হয়। তার পড়নে ছিল গোলাপী রঙ্গের জামা সাদা বান , তার উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি গায়ের রং ফর্সা।তার ঘাড়ের এক পাশে কন্ঠা ভাঙ্গিয়া উঁচু অবস্থায় রয়েছে এবং সে কিছুটা পিঠ হালায়া হাঁটে।তার হাতের কব্জির উপর টিউমার রয়েছে।
যদি কোনো সহোদয় ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে তার বাবা জালাল উদ্দীনের (০১৭৪৩৩৯৫১৪২) এই মোবাইল নাম্বারে অথবা গোবিন্দগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷