খুব শিঘ্রই কোমরপুরে সাগরিকা এক্সপ্রেস বাসের নতুন কাউন্টার উদ্বোধন হতে চলছে
দিনাজপুর টু নারায়নগঞ্জ টু চিটাগাং যাতায়াতের আধুনিক, বিলাসবহুল বাস সাগরিকা এক্সপ্রেস এর নতুন
কাউন্টার বগুড়া রংপুর রোডের কোমরপুর বাস স্ট্যান্ডে এথিনা ফিলিং স্টেশনের পাশে খুব শিঘ্রই উদ্বোধন করা হবে।
এ বিষয়ে সাগরিকা এক্সপ্রেস পরিবহনের চেয়ারম্যান, এস এম সেলিম এর সাথে কথা হলে তিনি জানান, সাগরিকা এক্সপ্রেস বাসটি, দক্ষ ও অভিজ্ঞ চালক এবং দায়িত্ববান গাইড দিয়ে, দিনাজপুর টু নারায়নগঞ্জ টু চিটাগাং ভ্রমণকারী যাত্রী দের জন্য আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করে আসছে দীর্ঘ ৫ বছর ধরে। দিনাজপুর, নারায়নগঞ্জ, চিটাগাং এর মধ্যে আমাদের ২০ টির অধিক কাউন্টার আছে। এরই ধারাবাহিকতায় অত্র এলাকার যাত্রীদের সুবিধার্থে আমরা খুব শিঘ্রই গোবিন্দগঞ্জের কোমরপুরে নতুন কাউন্টার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করতে যাচ্ছি। তিনি এ রোডে চলাচলকারী সকল যাত্রীদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
কাউন্টার পরিচালক মোঃ জাহিদুল ইসলাম বলেন অত্র এলাকার যাত্রীদের ভোগান্তি এড়াতে নির্ধারিত ভাড়ায় ভ্রমণসেবা আমরা নিশ্চিত করব। তিনি আরও বলেন, কাউন্টার উদ্বোধনের পর এখান থেকে সাভার, গাজিপুর, আব্দুল্লাহপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনি ও চিটাগঞ্জ এর বাস টিকেট পাওয়া যাবে। এবং এই কাউন্টারটি মনোরম করে সুবিশাল পরিসরে সাজিয়ে তোলা হবে।।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷