https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রান সামগ্রী বিতরন করল এনজিও আশা - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রান সামগ্রী বিতরন করল এনজিও আশা


Image may contain: 2 people, people standing and outdoor

গাইবান্ধার পলাশবাড়ীতে ১০'মে রোববার সকাল ১১ ঘটিকায় এনজিও আশা'র উদ্যোগে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল হোসেন,গাইবান্ধা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো.রিয়াজুল ইসলাম, পলাশবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, পলাশবাড়ী শাখা ম্যনেজার মো. লিটন মিয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ।

উলেখ্যঃ বর্তমান(কোভিড-১৯) করোনা ভাইরাস পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্ঠী বিষেশ করে কৃষক, দিনমজুর,ভ্যান-রিক্সা চালক,ক্ষুদ্র ব্যবসায়ীরা খেয়ে-না খেয়ে দিনাতিপাত করছে, এর প্রেক্ষিতে সামাজিক দায়বদ্ধতা থেকে এনজিও আশা-দরিদ্র,কর্মহীন, অসহায় মানুষের মাঝে ২'শত বস্তুা ত্রান সামগী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২কেজি মসুর ডাল, ২কেজি আলূ, ১কেজি লবন ও ১লিটার সয়াবিন তেল।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷