https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো থানা ও পৌর ছাত্রদল - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো থানা ও পৌর ছাত্রদল

 সারাদেশের কৃষকদের পাকা ধান কাটতে গিয়ে শ্রমিক সংকট চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে ক্ষমতাশীন সংগঠনগুলোর পাশাপাশি এবার কৃষকের সহযোগিতায় মাঠে নেমে ধান কাটছেন ছাত্রদল নেতাকর্মীরা।
Image may contain: one or more people, grass, outdoor and nature
এরই ধারাবাহিকতায় পলাশবাড়ীতে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে পলাশবাড়ী উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল। গতকাল বুধবার গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক এর নির্দেশে, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাগর সরকার মিনুর নেতৃত্বে প্রায় ১.৫ বিঘা (৫১ শতক) জমির ধান কেটে দিয়েছে।

গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাগর সরকার মিনু বলেন, ১৫ থেকে ২০ জন ছাত্রদল নেতা পলাশবাড়ী উপজেলা বাড়াই গ্রামের একজন অসহায় কৃষকের পলাশবাড়ী উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল প্রায় ১.৫ বিঘা (৫১ শতক) জমির ধান কেটে দিয়েছি এবং ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে
উক্ত সুফলভোগী কৃষক নুরুজ্জামান প্রধান বলেন, এবার ধানের ভালো ফলন হয়েছে। দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারবো কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। বিষয়টি জেনে তারা এসে এসে ধান কেটে দিয়েছে। ছাত্রদল নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সরকার মিনু আরও বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক ভাইদের জন্য আমরা রোজা রেখে কাটে হাতে মাঠে নেমেছি। ছাত্রদল অসহায় মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধান কাটা চলমান থাকবে বলে জানান তিনি।Image may contain: 1 person, standing, grass, child, tree, outdoor and nature

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷