https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 শ্রমিকনেতা দায়েরকৃত ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনের মামলায় পলাশবাড়ীর সাংবাদিক রতন জেলহাজতে - Gaibandha Online Portal

Breaking News

শ্রমিকনেতা দায়েরকৃত ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনের মামলায় পলাশবাড়ীর সাংবাদিক রতন জেলহাজতে


Image may contain: 1 person, closeup

 শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ফাতেমা পরিবহনের মালিক আব্দুস সোবাহান বিচ্চুর দায়েরকৃত মামলায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম রতনকে ২৬ মে সকাল ১০ টার সময় তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পলাশবাড়ী থানা পুলিশ।

সাংবাদিক সিরাজুল ইসলাম রতন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন,বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাদনীবাজার ও চ্যালেন এস এর উপজেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।

উল্লেখ,করোনার এই সময়কালে লক ডাউনের মধ্যে গনপরিবহন চালানোয় একাধিকবার ফাতেমা পরিবহন গাড়ী আটক ও মামলা হয় “ এরপর সাংবাদিক সিরাজুল ইসলাম রতন তার ব্যবহৃত ফেসবুক আইডি হতে ”মহাসড়কে গাড়ীর সামনে কোন পুলিশ বা সার্জেন্ট দাড়ালে ওদের মেরে দিতে ড্রাইভারদের নির্দেশ শ্রমিক নেতা বিচ্চুর" এ শিরোনামে সংবাদ প্রকাশসহ একাধিক সংবাদ প্রকাশের পর গত ১২ মে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান ওরফে বিচ্চু সোবাহন বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল আইনের ২৫(২)২৯(১)৩১(২) ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ইং
৩৮৫/৫০৬ পেনাল কোর্ট ১৮৬০; ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশ করার অপরাধে মামলা দায়ের করেছে পলাশবাড়ী থানায় । যে মামলা নং ১৪/১০৭।

গ্রেফতারের পর সাংবাদিক সিরাজুল ইসলাম রতন কে উক্ত মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয় পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম। এরপর বিজ্ঞ আদালতে অনলাইনে সিরাজুল ইসলাম রতনের জামিন আবেদন করা হলে আবেদনের শুনানি শেষে সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের আইনজীবীর মাধ্যমে করা জামিন আবেদন নাকচ করে সাংবাদিক সিরাজুল রতনকে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালতের বিচারক ম্যাজিস্টেট ওপেন্দ্র।

সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের গ্রেফতার এবং জেলহাজতে প্রেরণে সংবাদ শোনার পর গাইবান্ধা জেলা কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অবিলম্বে সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷