https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাদুল্লাপুরে ভাতাবিহীন প্রতিবন্ধীরা পেল আর্থিক সহায়তা - Gaibandha Online Portal

Breaking News

সাদুল্লাপুরে ভাতাবিহীন প্রতিবন্ধীরা পেল আর্থিক সহায়তা


Image may contain: 1 person, standing

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতাবিহীন প্রতিবন্ধী মানুষরা পেল আর্থিক সহায়তা। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তহবিল থেকে এই টাকা প্রদান করা হয়।

বৃহস্পতবার (১৪ মে) দুপুরে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে ৩১ জন প্রতিবন্ধী মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

এসময় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, গাইবান্ধা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন ও উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় বলেন, করোনার প্রভাবে অর্থ সংকটে পড়া ৩১ জন প্রতিবন্ধী মানুষের প্রত্যেককে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷