https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 বিভিন্ন সেলুনে দোকানে জরিমানা আদায় করে পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালত - Gaibandha Online Portal

Breaking News

বিভিন্ন সেলুনে দোকানে জরিমানা আদায় করে পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালত

দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে লকডাউন চলছে গাইবান্ধা জেলা জুড়ে। চলমান এই সংকটকালে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা উপেক্ষা করে অযথা বাহিরে ঘোরাঘুরি করায় সেনবাহিনীর সদস্যদের সহায়তায় পলাশবাড়ী পৌরসভায় ভ্রাম্যমান আদালত আজ ২৮ এপ্রিল অভিযান চালায়। এসময় সেলুনের দোকান সহ যারা সেলুনে মাথার চুল কেটে নিচ্ছিল বা সেফ করছিল তাদের সহ
বিভিন্ন দোকানে জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরিনা আফরোজ ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মেজবাউল হোসেনের নির্দেশে আজ মঙ্গলবার
২৮ এপ্রিল পলাশবাড়ী পৌর শহরের চার মাথা মোড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ডবিধির বিভিন্ন ধারায় জরিমান আদায় করেন।
ভ্রাম্যমান আদালতে মাধ্যমে এসব জরিমানা আদায় শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ প্রতিবেদককে জানান ,করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সময়ে সচেতন করা হলেও নানা অজুহাতে এখনো কোন কাজ ছাড়াই লোকজন বের হচ্ছেন। সরকারি আদেশ অমান্য করে এই রোগের সংক্রমণ বৃদ্ধিতে সহায়তা করছেন।এতো জরিমানা ও আইনি কঠোরতার পরেও অযথা মানুষ নানা ছলে ঘরের বাহিরে বের হচ্ছেন। তিনি বলেন, মানুষ তার ভালো কেন বুঝছে না? এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সকলকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
Image may contain: one or more people, people standing and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷