https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জ থেকে ২৫০ শ্রমিক গেলন সিংড়া-নন্দীগ্রামে - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জ থেকে ২৫০ শ্রমিক গেলন সিংড়া-নন্দীগ্রামে



Image may contain: 1 person, standing and outdoor
প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে নাটোরের সিংড়া ও বগুড়ার নন্দীগ্রামে ২৫০ জন শ্রমিক ধান কাটতে পাঠানো হল।

মঙ্গলবা (২৮ এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধন করে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুতফুল হক।

সুন্দরগঞ্জ থানা পুলিশ, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও এনজিও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ওইসব শ্রমিক পাঠানো হয়।

এর আগে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে করোনাভাইরাস সংক্রান্ত প্রয়োজনীয় ব্রিফিং দেওয়া হয় শ্রমিকদের।

উল্লেখ্য, নাটোরে চলনবিলসহ দেশের বিভিন্ন চলতি অঞ্চলে ইরি-বোরোর ধান কাটা ও মাড়াই করার জন্য হাজার, হাজার শ্রমিক গাইবান্ধা অঞ্চল থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রতি বছর যেয়ে থাকেন। কিন্তু এ বছর করোনার কারণে অনেক জেলায় লকডাউন থাকায় এবং কৃষি সেক্টরকে সচল রাখার নিমিত্তে প্রধানমন্ত্রীর নির্দেশে এই কার্যক্রম চালু করা হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷