https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগন্জে ২ শত ৩০ বোতল ফেন্সিডিল ও ট্রাক সহ গ্রেফতার -৩ - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগন্জে ২ শত ৩০ বোতল ফেন্সিডিল ও ট্রাক সহ গ্রেফতার -৩

 Image may contain: 5 people, people standing


২৪/৪/২০২০ খ্রীঃ দিবাগত রাত অনুমান ০৮.১৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর হতে ঢাকাগামী ট্রাক ঢাকা মেট্রো ড ১৪-৭৫৪৪ এ করে সবজির ভিতর কৌশলে মাদক নিয়ে যাবার সময় গোবিন্দগঞ্জ থানা গেটের সামনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক পূর্বক উপস্থিত সংবাদিক ও জনতার সামনে তল্লাশি করে এবং ট্রাকের ডালার মধ্যে থাকা দূটি সবজির বস্তার ভিতর তিনটি ব্যাগে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ফেনসিডিলের মূল মালিক ও মাদক ব্যবসায়ী আসামি ১)জামাল মন্ডল(৪৭), ২) মিন্টু চন্দ্র দাস (৩৫), ৩)রুবেল ইসলাম (২৬) কে আটক করে।
উল্লেখ্য যে, আসামিরা পরিকল্পিত ভাবে করোনার সুযোগে সবজির ট্রাকে করে এই ফেনসিডিল ঢাকা নিয়ে যাচ্ছিলো। উদ্ধারকৃত ফেন্সিডিল এর মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷