গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন
বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাবেক
সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, যে নেতার জন্ম না হলে এ দেশ
স্বাধীন হতো না, আজ সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বাঙ্গালী জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী তারই কন্যা ৪ বারের সফল
প্রধানমন্ত্রী আওয়ামী সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পালিত হচ্ছে।
যারা বঙ্গবন্ধু’র আর্দশ বুকে ধারণ করে
রাজনীতি করছে, তারাই হলেন বঙ্গবন্ধুর সৈনিক। আসুন আওয়ামী লীগের পতাকাতলে
ঐক্যবদ্ধ হয়ে সকল দূর্নীতি, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
১৭ মার্চ (মঙ্গলবার) আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা
চত্ত্বরে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশততম
বাষিকীর আলোচনা সভা ও কের্ক কর্তণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত
কথাগুলো বলেছেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের
সহ সভাপতি খন্দকার আব্দুর রহমান, মুকিতুর রহমান রাফি, যুগ্ন সাধারণ সম্পাদক
হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক
পৌরসভার কাউন্সিলার শাহিন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা
ইউ’পি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
আহবায়ক হামিদুল হক, যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, উপজেলা ছাত্রলীগের
আহবায়ক ফরহাদ আকন্দ, যুগ্ন আহবায়ক বাবুল মিয়া। এছাড়াও উপজেলা ও বিভিন্ন
ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সকালে উপজেলা আওয়ামী
লীগ সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে
আওয়ামী লীগ সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন।





কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷