https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধা ৩ আসনের উপ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন পলাশবাড়ী আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আবু বকর প্রধান - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধা ৩ আসনের উপ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন পলাশবাড়ী আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আবু বকর প্রধান

ঢাকায় আওয়ামীলীগের সভাপতির দলীয় কার্যালয় ধানমন্ডি-৩ এ পার্টি অফিসে মনোনায়ন বোর্ডের সন্মানিত সদস্যের কাছে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-স্যাদুল্যাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থী, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন, জামায়াত শিবিরের কাছে বার বার নির্যাতিত, ত্যাগী নেতা,বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সফল সভাপতি আবু বক্কর প্রধান তিনি তার দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
এসময় তার সাথে ছিলেন প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ৪নং বরিশাল ইউনিয়ন শাখা ও উপজেলা শাখার সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম ও সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব পিয়াস।
আবু বকর প্রধান মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী, দলীয় প্রতীক পেয়ে নির্বাচন করলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি নিশিত জয় উপহার দিতে পারবেন এবং সেই সাথে তৃনমূল পর্যায়ে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীর মূল্যায়নের মাধ্যমে দলকে অনেক মজবুত করবেন।
সভাপতি কার্যালয় ধানমন্ডি-৩ এ পার্টি অফিস সূত্রে এ পর্যন্ত গাইবান্ধা ৩ আসনটির উপ নির্বাচনে ১৯ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন বলে জানা যায়।
 

 Image may contain: 3 peopleImage may contain: 4 people

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷