গাইবান্ধায় উপ নির্বাচনে মাটি মানুষের নেত্রী নৌকার প্রার্থী এ্যাড.স্মৃতি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী পালন শেষে নির্বাচনকে ঘিরে আজ ২১ ফেব্রয়ারী শুক্রবার সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন স্থানে জনবান্ধব কর্মসূচীতে অংশ গ্রহন করেন এ্যাড .উম্মে কুলসুম স্মৃতি।
সকালে শুরুতেই সাদুল্যাপুর উপজেলায় প্রভাতফেরীতে অংশ নেন তারপর সদরের বিভিন্ন স্থানে গণসংযোগ করে,উপজেলার ধাপেরহাট ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি দোয়া অনুষ্ঠান মজলিসের দাওয়াতে হাজারো মানুষের একসাথে খাওয়ায় অংশ গ্রহন করেন। এরপর সাদুল্যাপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের বর্ধিত সভায় অংশ নেন পরে সন্ধ্যায় পলাশবাড়ী পৌর এলাকায় রাব্বীর মোড়, হাইস্কুল মার্কেট,কালীবাড়ী বাজার মার্কেট এলাকায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ কে নিয়ে গণসংযোগ করেছেন।
এসময় এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন,মানুষ নৌকার উপর আস্থাশীল হয়ে উঠেছে উপ নিবাচনে তার প্রমান মিলবে,জয় ইন্নশাআল্লাহ্ নৌকার হবে।
উল্লেখ্য,গত ২৭ ডিসেম্বর ডাঃ ইউনুস আলী সরকার এমপির মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় ২১ মার্চ উপ নির্বাচন। আসনটির ২ টি উপজেলায় ১৩২টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৭৪৬ জন এবং নারী ২ লাখ ১১ হাজার ১০৮ জন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷