গাইবান্ধায় আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাইবান্ধায় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষ্যে ১২ ফেব্রুয়ারি বুধবার জেলা পরিষদ হলরুমে দুপুর ১২টায় কেক কাটা ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক ও আমার বাংলা বিদ্যাপীঠ প্রতিষ্ঠাতা পরিচালক জনাব নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহ্রিয়ার খান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক
হারুন-অর-রশিদ বাদল, সাপ্তাহিক গাইবান্ধার বুকে পত্রিকার সম্পাদক
শামছুজ্জোহা, বৈশাখী টিভি’র এস এম বিপ্লব, সাপ্তাহিক পলাশবাড়ীর পত্রিকার
সম্পাদক উত্তম কর্মকার, মাই টিভি’র ক্যামেরা পারসন কার্তিক চন্দ্র বর্মন,
মুভি বাংলা টিভি’র জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সাগর, দৈনিক পরিবেশ জেলা
প্রতিনিধি এরশাদ আলম পুর্ণ, সাপ্তাহিক অবদান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ
শামীম আহমেদ, জাতীয় অর্থনীতি উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম স্বপন, মুক্ত
জমিন জেলা প্রতিনিধি তপন চন্দ্র দাস, দৈনিক আমাদের কন্ঠ স্টাফ রিপোর্টার
জিহাদ হক্কানী মনির ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন,
গাইবান্ধা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।
আলোচনা শেষে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি শেখ হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রকাশক ও সম্পাদক হাসেম রেজা খচিত কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আলোচনা শেষে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি শেখ হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রকাশক ও সম্পাদক হাসেম রেজা খচিত কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷