https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০ এর উদ্বোধন করেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০ এর উদ্বোধন করেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ ২৬ জানুয়ারী রোববার থেকে ‘বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০’ জেলা পর্যায়ের খেলা স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে। এই খেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে খেলা শুরুর পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদুল হক মাসুদ।
উল্লেখ্য, উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ। খেলায় দুটি গ্র“পে মোট ৮টি দল অংশ নেবে। এ গ্র“পের দলগুলো হচ্ছে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়, এসকেএস স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা এন.এইচ মর্ডাণ উচ্চ বিদ্যালয় ও আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ। বি গ্র“পের দলগুলো হচ্ছে- লক্ষ্মীপুর স্কুল ও কলেজ, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স স্কুল।
 Image may contain: 2 people, people standing and suit

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷