যমুনা টিভিসহ ১২ গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাদুল্লাপুরে মানববন্ধন ও সমাবেশ
যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশসহ ১২ গণমাধ্যম-মানবাধিকারকর্মীর বিরুদ্ধে সুন্দরগঞ্জের বির্তকিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের মিথ্যা মানহানীর মামলার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার (২২ অক্টাবর) সকাল ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের পাবলিক লাইব্রেরী এ- কাব চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর প্রেসকাবের আয়োজনে মানববন্ধন-সমাবেশে সাংবাদিক ছাড়াও রাজনৈতি নেতৃবৃন্দ, নিরাপদ সড়ক চাই (নিসচা) ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নেয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসকাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, মাহামুদুল হক মিলন, সাংবাদি আমিনুল ইসলাম, লাভলু প্রধান, এম এ শাহীন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, সময় টিভির নুর আলম আকন্দ রিপন ও যমুনা টিভির জিল্লুর রহমান পলাশ।
এছাড়া মানববন্ধন ও সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুজ্জোহা প্রামাণিক রাঙ্গা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, উপজেলা ওয়ার্কাস পাটির সাধারণ কামরুল ইসলাম, জাতীয় কৃষক সমিতির উপজেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কুশধ্বজ প্রামাণিক, সাদুল্লাপুর ডিগ্রী কলেজের ভিপি আসম সাজ্জাদ হোসেন পল্টন, নাগরিক কমিটির সভাপতি আবুল বাশার হান্নান পিন্টু, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হানুল হক রবাট, বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক তোফায়েল হোসেন জাকির এবং জেজেডি ফ্রেন্ডস ফোরামের সভাপতি জাহিদ খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পিআইও নুরুন্নবী সরকার নিজেকে সামাল দিতেই যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠের জেলা-উপজেলাসহ জাতীয় পর্যায়ের ১২ গণমাধ্যম ও মানবাধিকারর্মীর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন আদালতে মিথ্যা ও হয়রানীমূলক মানহানির মামলা করেন নুরুন্নবী। হয়রানীর উদ্দেশ্যে এমন মামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷