আয়েশা আক্তারের পাশে জেলা প্রশাসক
জন্ম থেকে দুটি হাত নেই। স্বপ্ন পূরণের অদ্যম ইচ্ছা নিয়ে পা দিয়ে লিখে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিভিন্ন স্তর অতিক্রম করে বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজে মার্স্টাস ১ম বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছেন। সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি নজরে আসে গাইবান্ধার জেলা প্রশাসকের।
জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন আজ আয়েশা আক্তারের হাতে তুলে দেন নগদ ১০০০০ টাকার অনুদান। একই সাথে তার ভবিষ্যৎ স্বপ্নপূরণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷