জাতীয় পুরস্কারে মনোনীত হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অাবারও জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। মাতৃস্বাস্থে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জাতীয় পুরস্কারে মনোনীত হওয়ায় উপজেলার দক্ষ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মজিদুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা -কর্মচারীকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে। উল্লেখ্য: গাইবান্ধার গোবিন্দগঞ্জ-ঢাকা মহাসড়ক,নদী বেষ্টিত গাইবান্ধা জেলার বৃহৎ উপজেলা গোবিন্দগঞ্জ উপজেলা। এ উপজেলায় ৭ লক্ষ মানুষের বসবাস। এমনিতে নানা রোগ ব্যাধি ছাড়াও সড়ক দুর্ঘটনা সহ নানা দুর্ঘটনা লেগেই থাকে। তাই এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে চিকিৎসক সংকট,বেড সংকট। তার পরেও ডা.মজিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহনের পর নানা প্রতিকূলতা অপেক্ষা করে যে প্রতিনিয়ত তার দক্ষ টিমের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি দক্ষতা ও আন্তরিকতা দিয়ে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ায় অন্যান্য চিকিৎসকগণও তার সার্নিগ্ধে থেকে চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্ধ্য বোধ করেন। এমনকি ডাক্তার সংকটের ঘাটতিসহ অতিরিক্ত রোগীর চাপ/দুর্ঘটনায় চিকিৎসকগন রাতের বিশ্রাম না নিয়েও নির্ঘুম রাত কাটিয়ে চিকিৎসা সেবা দিয়ে মুর্মূষূ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
অপরদিকে আউটডোরে অসুস্থ্য রোগীরাও নির্বিঘ্নে চিকিৎসকদের আন্তরিক চিকিৎসা সেবা পেয়ে বেশ উপকৃত হচ্ছেন।গতবছরও চিকিৎসা সেবা প্রদানে জাতীয় পুরস্কার পান।এবছরও
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২য় বারের মত জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হওয়ায়
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক,নার্স,কর্মচারীসহ সকলকে গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যক্তি,প্রতিষ্ঠান, সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়েছেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷