গোবিন্দগঞ্জে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ রোধে যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করনের লক্ষে উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচের চড়া চাংগুড়া স্পোটিং ক্লাবের উদ্যোগে বিকালে কাঁচেরচড়া হাইস্কুল মাঠে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃসম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান,কামদিয়া ইউনিয়ন পরিষদের ইউ’পি সদস্য মমতাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য ফসিউল ইসলাম ফারুক,উপজেলা ছাত্রলীগের যুগ্নঃ আহবায়ক রাজু সরকার,যুগ্নঃ আহবায়ক শাকিব খান লেবু, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মোত্তালিব মামুনসহ ফুটবল প্রেমীভক্তরা উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল ফাইনাল খেলায় কামদিয়া সনাতন স্পোটিং ক্লাবকে ০৩-০২ গোলে হারিয়ে শ্যামপুর ক্রীড়া সংস্থা চাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।এর আগে আয়োজক কমিটি প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷