https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে শিক্ষকের যৌন লালসার শিকার যুবতী। বিয়ের দাবিতে শিক্ষকের বাড়ীতে অনশন - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে শিক্ষকের যৌন লালসার শিকার যুবতী। বিয়ের দাবিতে শিক্ষকের বাড়ীতে অনশন

মিজানুর রহমান জিহাদঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষকের যৌন লালসার শিকার হয়েছেন সানজিদা (১৯) নামের এক যুবতি।

ঘটনাটিঘটেছে উপজেলা মহদীপুর ইউপির জালাগাড়ী দুর্গাপুর গ্রামে। লালসার স্বীকার যুবতী জানান কয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান গড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা অবস্থায় বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়ীর যুবতী কন্যার সাথে প্রেম নীলায় মেতে ওঠে। একদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে লম্পট শিক্ষক আনিছুর একাধিক বার ঐ যুবতীর সাথে দৈহিক মেলামেশায় লিপ্ত হয়।এদিকে ঐ যুবতী শিক্ষককে বিয়ের চাপ দিলে শিক্ষক আনিছুর কৌশলে কয়ারপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী নেয়।

এদিকে ওই যুবতী শিক্ষক আনিছুর কে বিয়ের চাপ দিলে আনিসুর তালবাহানা শুরু করে। এরই ধারাবাহিকতায় ওই যুবতী ১৬ জুন বিকেলে লম্পট শিক্ষক আনিছুর রহমানের বাড়ীতে বিয়ের দাবিতে অনশন করেন। এদিকে ওই যুবতীর উপস্থিতি টেরপেয়ে শিক্ষক কৌশলে পালিয়ে যায। ওই যুবতীর পরিবার জানায় এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করতে রাজি হয় নি। থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ জানান অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Image may contain: one or more people

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷