গাইবান্ধা সাহিত্য একাডেমির ১০ম সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত
গাইবান্ধা সাহিত্য একাডেমির আয়োজনে উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে এ্যাড আবুল কাসেম ইয়াসবীর এর সভাপতিত্বে দশম মাসিক সাহিত্য আসর ও আলোচনা সভা গতকাল ২১ জুন শুক্রবার অনুষ্ঠিত হয়।
কবিতা পাঠ ও আলোচনায় সভায় অংশ নেন কবি রাশেল আহমেদ, কবি সাইদুর সাইজি, কবি মুনছুর আলী, কবি মোর্শেদা বেগম, কবি শাহ নেওয়াজ খান, কবি ইমরুল কবির মিন্টু, কবি ফেরদৌস আলম, কবি মাহফুজ সুমন, কবি মাজু, কবি আশিক আহমেদ, কবি মজনু মিয়া, কবি আব্দুল কাদের, কবি ফিরোজ কবির, কবি আবু নাসের ছিদ্দিক তুহিন ও কবি আবুল কাসেম ইয়াসবীর। গাইবান্ধায় সাহিত্য সম্মেলন অনুষ্ঠান এবং সম্মেলন উপলক্ষে কবি ও লেখকদের লেখা নিয়ে একটি স্মারক গ্রন্হ প্রকাশনার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে কবি মামুন মিজানের মৃত্যু দিবস উপলক্ষে তার উপর বিশেষ শ্রদ্ধা স্বরূপ এক মিনিট নিরবতা পালন ও দোয়ার মাধ্যমে শুভকামনা জানানো হয়।
সাহিত্য আসর পরিচালনা করেন গাইবান্ধা সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি ছড়াকার, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷