https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে নিজ বাড়িতে জুয়ার আসর বসানোর অভিযোগে গ্রাম পুলিশ গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে নিজ বাড়িতে জুয়ার আসর বসানোর অভিযোগে গ্রাম পুলিশ গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়িতে জুয়ার আসর বসানোর অভিযোগে আশেক আলী নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে। থানা সুত্রে জানা যায়, ২১ জুন শুক্রবার বিকেলে এ ঘটনায় থানায় মামলা রুজু করে গ্রেফতারকৃত গ্রাম পুলিশ আশেক আলীকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আশেক আলী উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের মৃত সামছুল হকের পুত্র ও বেলকা ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত থাকায় সে দীর্ঘদিন থেকে তার নিজ বাড়িতে জুয়াড় আসর বসিয়ে চুক্তি ভিত্তিক টাকা কামিয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আসামী গ্রাম পুলিশ আশেক আলীকে আদালতে পাঠানো হয়েছে।.

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷