গাইবান্ধায় ৬ মে পর্যন্ত থাকবেন হুইপ মাহবুব আরা গিনি এমপি
জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি আজ গাইবান্ধায় এসেছেন। আজ ৩ মর শুক্রবার থেকে আগামী ৬ মে সোমবার পর্যন্ত গাইবান্ধায় চারদিনের সফরে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠান এবং দলীয় কর্মসূচীতে অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন হুইপ এর সহকারী একান্ত সচিব শাহ মো. সবুর হোসেন বিদ্যুত। এসফর সূচী সূত্রে জানা যায়।
৩ মে শুক্রবার বিকেলে ঢাকা থেকে সড়ক পথে গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা করে তিনি রাত ৮টা নাগাদ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আয়োজিত ডিজিএফআই এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করবেন এবং রাত ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জোদ্দকড়িসিং গ্রামের বাসভবনে উপস্থিতি হবেন।
৪ মে শনিবার সকাল সাড়ে ১১টায় নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের আনুভূমিক ও উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন।দুপুর ১টার দিকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের সামনে নবনির্মিত পানির ফোয়ারা উদ্বোধন করবেন।
৫ মে রবিবার সকাল সাড়ে ১০টায় সাহেবউল্লাহ সরকার উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
আগামী ৬ মে সোমবার সকাল ৯টায় হুইপ মাহাবুব আরা বেগম গিনির ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা যায়।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷