ফুলছড়ি বাউসি কলেজপাড়ায় বসতবাড়ীতে হামলা ভাংচুর-লুটপাট
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি বাউসি কলেজপাড়ায় দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সকালে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও নগদ হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, ফুলছড়ি বাউসি কলেজপাড়ায় মৃত শশী চন্দ্র ঘোষের ছেলে মিথুন চন্দ্র ঘোষ, টিটু চন্দ্র ঘোষ ও পরিতোষ চন্দ্র ঘোষের সাথে প্রতিবেশী মৃত ফুলুনা চৌধুরীর ছেলে কার্তিক চন্দ্র মহন্ত, ভোলা চন্দ্র, গণেশ চন্দ্র, কুশ চন্দ্র, রাম শীষের ছেলে বিমল চন্দ্র, লব চন্দ্র, জবীন্দ্র চৌধুরীর ছেলে শংকর চন্দ্র, কৃষ্ণ চন্দ্র, প্যাটলার ছেলে চিকপানের দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার সকালে আকষ্কিমভাবে উক্ত ব্যক্তিরা মিথুন চন্দ্র ঘোষণ, টিটু চন্দ্র ঘোষ ও পরিতোষ চন্দ্র ঘোষের বসতবাড়ীতে হামলা করে ভাংচুর, লুটপাট ও নগদ অর্থ হাতিয়ে নেয় এবং বাড়ী যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়।
এব্যাপারে মৃত শশী চন্দ্র ঘোষের স্ত্রী ভারতী ঘোষ বলেন, ফুলছড়ি থানায় তাৎক্ষনিক মৌখিকভাবে অভিযোগ জানালে, থানা পুলিশ আশানুরুপ কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
ভারতী ঘোষের ছেলের বউ পুস্প রানী ঘোষ বলেন, হামলাকারীরা আমাকে ও আমার পরিবারের লোকজনদের মারপিট করছে এবং পুলিশও আমার পায়ে মারছে।
ভারতী ঘোষের ছেলে মিথুন চন্দ্র ঘোষ বলেন, আমি ঘুমোত থেকে উঠি দেখি আমাদের বাড়ীতে হামলা করছে। আমার মা, ভাই, স্ত্রীসহ পরিবারের সবাইকে মারপিট করছে।
এলাকার আনিছুর রহমান বলেন, আমরা গ্রামী সবাই মিলে কাকী মা (ভারতী ঘোষ) আপনী থানায় যান, কাকী মা থানায় গেলে, থানা পুলিশ তাকে যেতে বলেন, তিনি বাড়ীতে আসলে আবারও ভাংচুর শুরু করে হামলাকারী এবং বাড়ীতে থাকা টাকা পয়সা ও সোনা-গহনা লুটপাট করে নিয়ে যায়।
এব্যাপারে ফুলছড়ি থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷