https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাদুল্লাপুরে অসহায় রিক্সা-ভ্যান চালকের পাশে ঢাকাস্থ গাইবান্ধা সদর উপজেলা সমিতি - Gaibandha Online Portal

Breaking News

সাদুল্লাপুরে অসহায় রিক্সা-ভ্যান চালকের পাশে ঢাকাস্থ গাইবান্ধা সদর উপজেলা সমিতি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকার হিংগারপাড়া নামকস্থানে ব্যাটারীচালিত রিক্সা-ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনার শিকার সাদুল্লাপুরের ভ্যান চালক বাদশা মিয়া (৬৫) কে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে ঢাকাস্থ গাইবান্ধা সদর উপজেলা সমিতি।

গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে সমিতির পক্ষে সাংবাদিক তোফায়েল হোসেন জাকির এ অর্থ সহায়তার টাকা ভ্যান চালক বাদশা মিয়ার হাতে তুলে দেন। এ সময় সাংবাদিক ছোলায়মান সরকার, লাবলু প্রামানিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাদশা মিয়ার (৬৫) ব্যাটারী চালিত রিক্সা-ভ্যানটি হিংগারপাড়া নামকস্থানে যাত্রীবেশে ছিনতাই করে দুর্বৃত্তরা। গাইবান্ধা ডট নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে তা ঢাকাস্থ গাইবান্ধা সদর উপজেলা সমিতির নেতৃবৃন্দদের নজরে আসে। পরে এ ঘটনার শিকার বাদশা মিয়াকে সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷