পলাশবাড়ীর মাঠের হাটে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থার মধ্যদিয়ে বৃহস্পতিবার হতে শুরু হচ্ছে গাইবান্ধা জেলা ইজতেমা
গাইবান্ধা পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নের মাঠের হাটে জেলা পুলিশ ও প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও পলাশবাড়ী থানা পুলিশের আইন শৃংখলা বজায়ের কর্মপরিকল্পনা নিয়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থার মধ্যদিয়ে বৃহস্পতিবার হতে শুরু হচ্ছে গাইবান্ধা জেলা ইজতেমা।
তিনদিন ব্যাপী জেলা ইজতেমা ২০১৯ইং এর অনুষ্ঠিত হবে ২৫, ২৬ ও ২৭ এপ্রিল রোজঃ বৃহস্পতি, শুক্র ও শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ।
জেলার তাবলীগ জামাতের মুসল্লিদের ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগীতায় পলাশবাড়ী - গাইবান্ধা সড়কের মাঝামাঝি ঐতিহাসিক মাঠের হাট ঈদগাহ মাঠ সংলগ্ন গাইবান্ধার (তুলসীঘাট বাজার হতে ২ কিলোমিটার পশ্চিমে) ইজতেমার সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে জেলার ছাড়াও অন্যান্য জেলা হতে তাবলীগ জামাতের মুসল্লিরা আসতে শুরু করেছেন আগামীকাল বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ে মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম চলবে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি জানান,জেলা ইজতেমায় আইন শৃংখলা বজায় রাখতে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম মহোদ্বয়ের নির্দেশনায় সার্বক্ষনিক কাজ করবে পলাশবাড়ী থানা পুলিশ। ইজতেমা কে ঘিরে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে সর্ব শক্তি প্রয়োগ করবে পুলিশ। ইজতেমায় পুলিশের একটি কন্টোল রুম থাকবে ২৪ ঘন্টা পুলিশী সহায়তা পাবেন ইজতেমার মুসল্লিরা।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷