পলাশবাড়ীতে বাজার্জ রোগে আক্রান্ত গোলজার বাঁচতে চায়
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পৃ্র্ব ফরিদপুর গ্রামের ভোলা মিয়ার পুত্র গোলজার মিয়া(৫০) দীর্ঘ ১৫ বছর থেকে বাজার্জ রোগে আক্রন্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
রোগটি ডান পায়ে দেখা দিলে ডাক্তার পা কাটতে বলে ডাঃ এর পরামর্শে পা কেটে ফেলে।গোলজারের সম্বল বলতে শুধু বাড়ী ভিটা। এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার।ছেলে তের বছর বয়স।সংসারের হাল ধরার মতো এখনও,সে বয়স হয়নি তার।
গরীব ঘরে জন্ম নিয়ে কারো কাছে জেন হাত না পাততে হয়,পা কাটা অবস্থায় স্থানীয় পৃর্বফরিদপুর নতুন বাজারে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো।কিন্তু নিয়তির নির্মম পরিহাস সেই রোগটি পুনরায় বাসাবাধে।
এ বিষয়ে পুনরায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার এবার তার বাম পাটিও কাটতে বলে।চিকিৎসা ব্যায়ে অনেক টাকার প্রয়োজন।যা গোলজারের পরিবারের কাছে যোগার করা সম্ভব নয়।
অসহায় জীবনে জীবিকা নির্বাহই কঠিন।সম্বলহীন জীবনে নিজেকে বাঁচাতে সবার কাছে আকুল আবেদন জানিয়েছে পরিবারটি।সকলের সহযোগীতা পেলে গোলজার রহমান সুস্থ জীবনে ফিরে আসতে পারে।এ আসায় সকলের সহযোগীতা কামনা করছেন দরিদ্র পরিবারটির।যোগাযোগের প্রয়োজনে বিকাশ (পার্সনাল) ০১৭৮৪৭৬৯৭৬১


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷