বসন্তের দোলা লেগেছে গোবিন্দগঞ্জে
ঋতুরাজ বসন্তের আগমনের দোলা গেলেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। কিশোর কিশোরী তরুণ তরুণী যুবা বৃদ্ধ সবার মাঝেই বাসন্তী আভাস ছড়ে পড়েছে। প্রকৃতিও আজ যেন বহুদিনের শীতের কাপুনি থেকে বের হয়ে এসেছে। আজ রৌদ্রোজ্বল সূর্য বিকিরণ দিচ্ছে অল্প মৃদু খরতাপ।
গোবিন্দগঞ্জে সরকারি বা বেসরকারি উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন না হলেও বাসন্তী শাড়ি পড়ে তরুণীরা ভিড় করছে ফুলের দোকান সহ বিভিন্ন জায়গার। ছাত্রছাত্রীরা আজ ব্যস্ত বসন্ত উদযাপনে। সবার মাঝেই বসন্তের দোলা। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে বসন্তের শুভেচ্ছা বিনিময়ের ক্যানভাসে।
উৎসবের ঋতু বসন্তের আজ প্রথম দিন। আগামীকাল ভালোবাসা দিবস। ৮ ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। এতো উৎসবে নবরুপ পেয়েছে গোবিন্দগঞ্জ।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷